bolaka logo
 
Starting Bolaka Breaking News
 
 
 
 

    একটি মামলায় অবিশ্বাস্য গতি


    ঘটনা ২৯ এপ্রিলের (২০১২)। সেদিনই দ্রুত বিচার আইনে মামলা। মাত্র ১১ দিনের মাথায় অভিযোগপত্র জমা। পরের ১১ দিনের মাথায় অভিযোগপত্র গ্রহণ। বিরোধী দলের ৪২ নেতার বিরুদ্ধে একটি মামলা এভাবে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। অভিযোগ, হরতালের দিন রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো। প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় ৪২ জন নেতাকে আসামি করা হয়েছে। অন্য দুজন বাসের কর্মী, আরেকজন পথচারী। বাসচালককে সাক্ষী করা হয়েছে। বিরোধী দল-সমর্থক আইনজীবীরা বলছেন, এ সরকারের আমলে দ্রুত বিচার আইনে মোট পাঁচটি মামলা... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:40:02 +0000 ]

    সত্যিই জয় করলাম! চূড়ায় নিশাতের প্রথম অনুভূতি নিশাত মজুমদার


    ‘পা রাখলাম এভারেস্টের চূড়ায়। মনে হলো সত্যিই কি জয় করলাম এভারেস্ট! আনন্দে কেঁদে ফেলার মতো অবস্থা। আবহাওয়া খারাপ ছিল। চূড়ায় ওঠার (সামিট) পর কী কী করব, সেসবের পরিকল্পনা ছিল। ভেস্তে গেল সব। উড়ন্ত তুষারের কারণে চোখে সবকিছুই ঝাপসা দেখছিলাম।’ গতকাল মঙ্গলবার মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে নামার পরপরই মুঠোফোনে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার। সকালেই নিশাত মজুমদার ও এম এ মুহিতের নেমে আসার কথা ছিল। অভিযানের মূল শেরপা মিংমা গ্যালজের ভাই পেমবা দর্জি শেরপাকে বারবার ফোন দিয়ে একটি নম্বর পাওয়া গেল। দুপুর ১২টায় হঠাৎ অপর... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:40:01 +0000 ]

    ডেসটিনির টাকা পরিচালকদের ব্যক্তিগত হিসাবে লেনদেন


    ডেসটিনি গ্রুপের পরিচালকেরা প্রতিষ্ঠানের অর্থ নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে লেনদেন করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ১০০ কোটি টাকা স্থানান্তরের তথ্য পেয়েছে। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এসব অর্থ স্থানান্তর করেছেন ডেসটিনির পরিচালকেরা। পরিচালকদের মধ্যে শুধু ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের ব্যক্তিগত হিসাবে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব থেকে সব মিলিয়ে অর্থাৎ ‘কিউমুলেটিভ’ হিসাব অনুযায়ী মোট ৪৬ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৯৮০ টাকা স্থানান্তরের খোঁজ পেয়েছে দুদক।... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:40:00 +0000 ]

    ‘আইনি প্রক্রিয়া ছাড়া যাঁরা প্লট পেয়েছেন তাঁরা সবাই চোর’


    হাতিরঝিল-বেগুনবাড়ী ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, আইনসচিব আশীষ রঞ্জন দাশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে রাখতে বলা হয়েছে। শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা চিন্তা... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:59 +0000 ]

    কালোটাকায় পদ্মা সেতু করেন না কেন?


    সরকার তো কতভাবেই দুর্নাম কুড়াচ্ছে। এই যেমন, বিএনপির মূল নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠাল। ইলিয়াস আলীর সন্ধান তো দিলই না, উপরন্তু গভীর রাতে তাঁর বাসায় ডিবির পরিচয়ে পুলিশ গেল। কেন গেল তার কোনো সদুত্তর সরকার দিল না। হরতাল ডাকলে কর্মীদের মাঠে নামতে দেয় না, আবার অনশন করতে চাইলে জায়গা দিতে চায় না, অনুমতির জন্য ঘুরায়, হয়রানি করে। বোঝা যাচ্ছে, দুর্নামে সরকারের কিছু যায়-আসে না। তাহলে আরও কিছু দুর্নাম কুড়াতে দোষ কী? যেমন, একটু সাহস করে কি কালোটাকায় পদ্মা সেতু বানানোর উদ্যোগ নেওয়া যায় না? হয়তো সবাই ছি ছি করবে, কিন্তু একটা কাজের কাজ তো হবে; দেশ পাবে এমন একটা সেতু, যোগাযোগ ও... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:58 +0000 ]

    বাংলাদেশের কী হবে?


    আতঙ্কের সমাজ, দখলদার অর্থনীতি, জমিদারি রাজনীতি এটাই বর্তমান সময়ের প্রধান পরিচয়। এর মধ্যেই আমরা ‘আছি’। বর্তমানে সারা দেশে দুর্নীতি দখলদারি, নানা অগণতান্ত্রিক আইনি-বেআইনি তৎপরতা, সন্ত্রাস-টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্য ইত্যাদি বিস্তারের সুবিধাভোগী খুবই নগণ্য। যদি সামনে বিএনপি-জামায়াত বিশেষত যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় না থাকত তাহলে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদের ক্ষোভেই সরকার টালমাটাল হতো। আওয়ামী লীগ সরকারের জন্য এটাই আত্মরক্ষার প্রধান অবলম্বন। ক্ষুব্ধ সমর্থকদের ধরে রাখায় বিএনপি-জামায়াতের ভয়, যুদ্ধাপরাধীদের অস্তিত্ব তাদের প্রধান ভরসা। বিএনপি-জামায়াতও... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:57 +0000 ]

    শিখতে হবে সবখানে রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সালমান খান


    বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। সম্প্রতি টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন সালমান। ১০ মে ২০১২ রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি এই বক্তৃতা দেন। আজ এখানে বক্তৃতা দিতে পারা আমার জন্য সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি যে, এখানে দাঁড়ানোয় ৩৫ বছরের নিজেকে তোমাদের তুলনায় অনেক বয়স্ক দেখাচ্ছে! কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে, আমি যেন আমার ছোট ভাইবোনদের কিছু বলতে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই। এমন কিছু ব্যাপার, যা নিয়ে আমি... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:56 +0000 ]

    ইভ টিজিং, প্রতিবাদ করে না কেউ, কেন? রাফি আল মাহমুদ, রিজভান আল জিহান, তুষার চক্রবর্তী


    রোজকার মতো মেয়েটি সেদিন ঢাকার কারওয়ান বাজারের আন্ডারপাস পার হচ্ছিল। হঠাৎ আন্ডারপাসের বের হওয়ার মুখে একজন লোক তার গায়ে পানি ছিটিয়ে দেয়। মেয়েটি ঘুরে দেখার আগেই লোকটি দ্রুতগতিতে সরে যায়। এরপর মেয়েটি যখন বসুন্ধরা সিটি শপিং মলের লিফটে উঠবে এমন সময় সেই লোকটিকে দেখতে পায়। লিফটে ঢুকে এবার সে জিজ্ঞাসা করে লোকটিকে, কেন গায়ে পানি দিয়েছেন? লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দিল, মেয়ে হয়ে রাস্তায় বের হয়েছেন কেন? এই কথা শুনে লিফটের প্রতিটি পুরুষ হাসতে শুরু করে। যেন এর থেকে বড় রসিকতা তারা আগে কখনো শোনেনি। মেয়েটি বুঝতে পারে না কী করবে। এতগুলো মানুষের কেউই প্রতিবাদ করল না। বরং... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:55 +0000 ]

    আলোর পথের যাত্রী ইব্রাহিম খলিল, হাওয়া খাতুন, শিমুল হোসেন, রোকেয়া আক্তার, উত্তম রবিদাস ও কাউছার হামিদ


    সহপাঠীদের কাছ থেকে জিপিএ-৫ পাওয়ার খবর পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেনি ইব্রাহিম খলিল। করাতকলে কাজ ও টিউশনি করে এ চমক লাগানো সাফল্য পেয়েছে সে। তার মতো লেখাপড়ার পাশাপাশি দর্জির কাজ করে হাওয়া খাতুন, কৃষিশ্রমিকের কাজ করে শিমুল, কাঁথা সেলাইয়ের কাজ করে রোকেয়া আক্তার এবং জুতা সেলাইয়ের কাজ করেছে উত্তম রবিদাস। সংসারের খরচ জোগাতে অল্প বয়সেই জীবনযুদ্ধে নামতে হয়েছে ওদের। এর পরও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পেয়েছে ওরা। আজ শুনব এসব হার না-মানা কৃতী শিক্ষার্থীর গল্প। জিপিএ-৫ পাওয়া এমন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:54 +0000 ]

    ওষুধ সব সময় সুস্থ থাকার উপায় নয় ওষুধ রোগের চিকিত্সার জন্য আর স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের চেয়ে জীবনচর্চায় পরিবর্তন জরুরি


    অনেকের ধারণা, সব রকম রোগই ওষুধে পুরো ভালো হয়ে যায়। নিজে কিছু করার প্রয়োজন নেই, শুয়ে-বসে থেকে ওষুধের পিল গিললেই হলো। জীবনযাপনের ধরন, যাকে আমরা বলছি লাইফস্টাইল। এর দিকে নজর দেওয়ার দরকার নেই, যেমন চলছে চলুক—ওষুধ আছে, নিরাময় হবে। লাইফস্টাইলে পরিবর্তন এনে জীবনে স্থায়ী একটি পরিবর্তন আনার ফুরসত কোথায় আমাদের? যাঁরা চিকিৎসা করেন, তাঁরাও ওষুধকেই বেশি গুরুত্ব দেন। তাই ওষুধ যারা প্রস্তুত করে, সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চিকিৎসককে সে বিষয়ে নানাভাবে প্রণোদিত করার জন্য ব্যস্ত। বস্তুত, এটা এখন বিজনেস স্টাইল। চিকিৎসক ও রোগী দুই পক্ষই মনে করে, কেবল ওষুধ গ্রহণ সহজ উপায়, কষ্ট করে... [...]
    [ Published: Tue, 22 May 2012 21:39:53 +0000 ]