Bangla latest top rated news has published here. This news are submitted by our user. We can't give 100% guarantees for this news. We just review and trace them before news published on this site. You can also submit any hot news. When you can ensure that your submitted news is correct then we will publish it on this site as Local Hot News Headlines.. you can view news feed from here - News Feed
আমাজনের কিন্ডল ফায়ার বাজারে আসা নিয়ে মাতামাতির শেষ ছিলো না। তবে এর কয়েকদিন পরই উন্মোচিত হয়েছে পৃথিবীর সবচেয়ে কম দামি ট্যাবলেট কম্পিউটার। ভারত সরকার এ ট্যাবলেট বাজারে এনেছে।
কম দামি কিন্ডল ফায়ারের দাম যেখানে দুশ ডলার সেখানে ভারতীয় এই ট্যাবলেটের দাম ৬০ ডলার। তাও দোকানে কিনতে গেলে এ দাম পড়বে। আর ছাত্ররা যদি কেনে তাহলে তারা পাবে ৩৫ ডলারে। ট্যাবলেটটি দোকানে আসবে আগামী মাসে। আর ছাত্ররা পাবে আগামী বছর থেকে।
সবচেয়ে কম দামি এ ট্যাবলেট কম্পিউটারের নামটি ভারত রেখেছ বাংলায়- আকাশ।
উদ্বোধন উপলক্ষে প্রথম এক লাখ আকাশ ট্যাবলেট বিনামূল্যে বিতরণ হচ্ছে।
টাকা-পয়সা যাদের কম তাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশের সুযোগ দিতেই এ প্রকল্প ভারতের। দেশটির যোগাযোগ ও শিক্ষা বিষয়ক মন্ত্রী কপিল সিবাল বলেছেন, এর ফলে ধনী-দরিদ্রের মধ্যে যে ডিজিটাল বৈষম্য আছে তা ঘুচে যাবে।
আকাশ চলছে অ্যান্ড্রয়েড ২.২ ফ্রয়োতে। আছে সাত ইঞ্চি টাচস্ক্রিন। ওজন তিনশ ৫০ গ্রাম। ইন্টারনাল মেমোরি ৩২ গিগাবাইট। রেম ২৫৬ মেগাবাইট। দুটি ইউএসবি পোর্টও আছে এতে।
বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত ট্যাবলেট হলো অ্যাপলের আইপ্যাড। তার চেয়ে অনেক পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। এ দুটিরই ইন্টারনাল মেমোরি ৩২ গিগাবাইট থেকে শুরু। শেষ ৬৪ গিগাবাইটে। কিন্ডল ফায়ারের ইন্টারনাল মেমোরি ৩২ গিগাবাইট। এগুলেরা মধ্যে গ্যালাক্সি ট্যাবে সর্বোচ্চ ৩২ মেগাবাইটের এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করা যায়। তবে এগুলোর কোনোটিতেই ইউএসবি পোর্ট নেই। অর্থাৎ কোনোটিতেই পেন ড্রাইভ ব্যবহারের সুযোগ নেই, যা আকাশে আছে।
আকাশ ট্যাবলেট বানিয়েছে ডাটাউইন্ড নামের একটি ছোট বৃটিশ প্রতিষ্ঠান। এক্ষেত্রে তারা সাহায্য নিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির।
বাংলাদেশ সরকার গত দুবছর শুনিয়ে এসেছে ১০ হাজার টাকা দামের ল্যাপটপ তারা বাজারে আনছে। সর্বশেষ বলেছে, অক্টোবরে আসবে সেই দোয়েল ল্যাপটপ।
[SOURCE: newsually.com]

- www.newsually.com